Monday, March 20, 2023
Sunday, March 19, 2023
আমি বাংলায় গান গাই
আমি বাংলায় গান গাই,আমি
বাংলার গান গাইআমি আমার আমিকে চিরদিন-এই বাংলায় খুঁজে পাইআমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুরআমি এই বাংলার মায়া ভরা পথে, হেঁটেছি এতটা দূরবাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখআমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ॥ আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কইআমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রইআমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকারআমি সব দেখেশুনে খেপে গিয়ে-করি বাংলায় চিৎকারবাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুকআমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ॥ আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসিআমি তারই হাত ধরে সারা পৃথিবীর-মানুষের কাছে আসিআমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়মিশে তেরো নদী, সাত সাগরের জল গঙ্গায়-পদ্মায়বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুকআমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ॥
প্রতুল মুখোপাধ্যায়
আমার প্রতিবাদের ভাষা
আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন দ্বিগুণ জ্বলে যেন দ্বিগুন দারুণ প্রতিশোধেকরে চূর্ণ ছিন্ন -ভিন্ন শত ষড়যন্ত্রের জাল যেনআনে মুক্তি আলো আনে, আনে লক্ষ শত প্রাণেশত লক্ষ কোটি প্রাণে। আমার প্রতি নিঃশ্বাসের বিষেবিশ্বের বঞ্চনার ভাষাদারুণ বিস্ফোরণ যেন ধ্বংসের গর্জনে হানে যত বিপ্লব বিদ্রোহের আমি সাথীআমি মাতি যুদ্ধে হেথায় সেথায়মানুষের মুক্তির বিপন্নতায়আমারই রক্ত ঝরে দেশে দেশে বন্দরে শত মরু কন্দরেগৌরী শিখায় মিলনের তীর্থের সন্ধানে। সুর: সলিল চৌধুরী।
হাজার বছর পরে আবার এসেছি ফিরে
হাজার বছর পরে আবার এসেছি ফিরে
বাংলার বুকে আছি দাঁড়িয়ে
এনেছি দুদিক থেকে বুক ভরা ভালবাসা
আবার দুহাত যেন বাড়িয়ে।।
দেখছি আকাশ নীল সাদা সাদা মেঘ
শিউলী গন্ধে দোলা হাওয়ার আবেগ।
পুরনো দিনের চেনা ঐ বনছায়া পথ
লুকোচুরি খেলা খেলে হারিয়ে।।
অনেক জমানো কথা সুরের সোহাগ পেয়ে
গান হয়ে মন ছুয়ে গেল
কি যেন একটি সুখে অভিমান ব্যাথা জ্বালা
আঁখি জলে সব ধুয়ে গেল।
আবার দেখছি ঐ ভেজা ভেজা চোখ
এনেছে ক্লান্তিবোনা সোনার আলো
শুনছি তোমার ডাকে জীবন ডাকছে যেন
মরণের সীমানাটা ছাড়িয়ে।।
গীতিকার: শ্যামল গুপ্ত
সুরকার: অপরেশ লাহিড়ী
কণ্ঠশিল্পী: আব্দুল জব্বার
Saturday, August 20, 2022
যদি রাত পোহালে শোনা যেত
যদি রাত পোহালে শোনা যেত,বঙ্গবন্ধু মরে নাই।যদি রাজপথে আবার মিছিল হতো,বঙ্গবন্ধুর মুক্তি চাই।তবে বিশ্ব পেত এক মহান নেতা,আমরা পেতাম ফিরে জাতির পিতা।
যে মানুষ ভীরু কাপুরুষের মতো,করেনি কো কখনো মাথা নত।এনেছিল হায়েনার ছোবল থেকেআমাদের প্রিয় স্বাধীনতা।কে আছে বাঙ্গালি তার সমতুল্য,ইতিহাস একদিন দেবে তার মুল্য।
সত্যকে মিথ্যার আড়াল করে,যায় কি রাখা কখনো তা।যদি রাত পোহালে শোনা যেত,বঙ্গবন্ধু মরে নাই।যদি রাজপথে আবার মিছিল হতো,বঙ্গবন্ধুর মুক্তি চাই।তবে বিশ্ব পেত এক মহান নেতা,আমরা পেতাম ফিরে জাতির পিতা।
Wednesday, August 17, 2022
কারার ঐ লৌহকপাট F#
কারার ঐ লৌহকপাটভেঙে ফেল কর রে লোপাটরক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদীওরে ও তরুণ ঈশানবাজা তোর প্রলয় বিষাণধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি।। গাজনের বাজনা বাজাকে মালিক, কে সে রাজাকে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে?হা হা হা পায় যে হাসি, ভগবান পরবে ফাঁসিসর্বনাশী শিখায় এ হীন তথ্য কে রে।। ওরে ও পাগলা ভোলাদে রে দে প্রলয় দোলাগারদগুলা জোরসে ধরে হেচ্কা টানেমার হাঁক হায়দারী হাঁক, কাঁধে নে দুন্দুভি ঢাকডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে।। নাচে ওই কালবোশেখীকাটাবি কাল বসে কিদেরে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়িলাথি মার ভাঙরে তালাযত সব বন্দী শালায় আগুন-জ্বালা, আগুন-জ্বালাফেল উপাড়ি।।x
Wednesday, March 17, 2021
মুজিব মানে আর কিছু না মুজিব মানে মুক্তি
মুজিব
মানে আর কিছু না মুজিব মানে মুক্তি;
পিতার সাথে সন্তানের ঐ নালেখা প্রেম চুক্তি।।
মুজিব মানে আর কিছু না মুজিব মানে শক্তি;
গর্বিত শির বীর-বাঙালির চিরকালের ভক্তি।
মুজিব মানে আর কিছু না এক-যমুনা রক্ত;
মুজিব মানে সমাজতন্ত্র আমি মুজিব ভক্ত।।
মুজিব মানে মজুর কৃষান
শোষিতের গণতন্ত্র
সাম্যবাদের সর্বহারার
মুক্তির মহামন্ত্র
মুজির মানে স্বাধীনতার
বজ্রকন্ঠ মুক্তির
জয়বাংলা জয় মুজিব জয়
শোষিতের মুক্তি।।
কথাঃ নির্মলেন্দু গুণ
সুরঃ লিয়াকত আলী লাকী
Subscribe to:
Posts (Atom)