Showing posts with label গণসংগীত. Show all posts
Showing posts with label গণসংগীত. Show all posts

Sunday, March 19, 2023

আমার প্রতিবাদের ভাষা

আমার প্রতিবাদের ভাষা 
আমার প্রতিরোধের আগুন 
দ্বিগুণ জ্বলে যেন দ্বিগুন দারুণ প্রতিশোধে
করে চূর্ণ ছিন্ন -ভিন্ন শত ষড়যন্ত্রের জাল যেন
আনে মুক্তি আলো আনে, আনে লক্ষ শত প্রাণে
শত লক্ষ কোটি প্রাণে।
 
আমার প্রতি নিঃশ্বাসের বিষে
বিশ্বের বঞ্চনার ভাষা
দারুণ বিস্ফোরণ যেন ধ্বংসের গর্জনে হানে
 
যত বিপ্লব বিদ্রোহের আমি সাথী
আমি মাতি যুদ্ধে হেথায় সেথায়
মানুষের মুক্তির বিপন্নতায়
আমারই রক্ত ঝরে দেশে দেশে বন্দরে শত মরু কন্দরে
গৌরী শিখায় মিলনের তীর্থের সন্ধানে।
 
সুর: সলিল চৌধুরী।