Monday, May 8, 2017

বাংলাদেশের জাতীয় সংগীত (গাওয়ার জন্য পূর্ণপাঠ)

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে

ওমা আমার প্রাণে বাজায় বাঁশি 
সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।।


ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে
মরি হায় হায়রে
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে,
ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কী দেখেছি
আমি কী দেখেছি মধুর হাসি।
সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।।

কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো-
কী আঁচল বিছায়েছ বটের মুলে, নদীর কুলে কুলে।
মা, তোর মুখের বানী আমার কানে লাগে সুধার মতো,
মরি হায় হায়রে-
মা, তোর মুখের বানী আমার কানে লাগে সুধার মতো,
মা তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন 
ও মা, আমি নয়নজলে ভাসি।
সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।।

Friday, May 5, 2017

ভারতের জাতীয় সংগীত

জনগণমন-অধিনায়ক জয় হে  
ভারত ভাগ্য বিধাতা
পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা
দ্রাবিড় উৎকল বঙ্গ
বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা
উচ্ছল জলধি তরঙ্গ
তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাপে
গাহে তব জয়গাথা
জনগণ মঙ্গল দায়ক জয় হে
ভারত ভাগ্য বিধাতা
জয় হে, জয় হে, জয় হে
জয় জয় জয় জয় হে

জয় বাংলা বাংলার জয়

C
জয় বাংলা বাংলার জয়
হবে হবে হবে হবে নিশ্চয়
কোটি প্রাণ এক সাথে জেগেছে অন্ধ রাতে
নতুন সূর্য ওঠার এই তো সময়।।

বাংলার প্রতি ঘর ভরে দিতে চাই মোরা অন্নে
আমাদের রক্ত টগবগ দুলছে মুক্তির দীপ্ত তারুণ্যে
নেই ভয়
হয় হোক রক্তের প্রচ্ছদপট
তবু করি না করি না করি না ভয় ।।

অশ্বথের ছায়ে যেন রাখালের বাঁশরি হয়ে গেছে একেবারে স্তব্ধ
চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার আর ওই কান্নার শব্দ
শাসনের নামে চলে শোষণের সুকঠিন যন্ত্র
বজ্রের হুংকারে শৃঙ্খল ভাঙতে
সংগ্রামী জনতা অতন্দ্র
আর নয়
তিলে তিলে বাঙালির এই পরাজয়
তবু করি না করি না করি না ভয়।।

ভুখা আর বেকারের মিছিলটা যেন ওই দিন দিন শুধু বেড়ে যাচ্ছে
রোদে পুড়ে জলে ভিজে অসহায় হয়ে আজ ফুটপাতে তারা ঠাঁই পাচ্ছে
বার বার ঘুঘু এসে খেয়ে যেতে দেবো নাকো আর ধান
বাংলার দুশমন তোষামোদী-চাটুকার
সাবধান সাবধান সাবধান
এই দিন
সৃষ্টির উল্লাসে হবে রঙিন
আর মানি না মানি না কোনও সংশয়।।

মায়েদের বুকে আজ শিশুদের দুধ নেই অনাহারে তাই শিশু কাঁদছে
গরীবের পেটে আজ ভাত নেই ভাত নেই দ্বারে দ্বারে তাই ছুটে যাচ্ছে
মা-বোনের পরনে কাপড়ের লেশ নেই লজ্জায় কেঁদে কেঁদে ফিরছে
অসুধের অভাবে প্রতিটি ঘরে ঘরে রোগে শোকে ধুকে ধুরে মরছে
অন্ন চাই বস্ত্র চাই বাঁচার মত বাঁচতে চাই
অত্যাচারী শোষকের আজ মুক্তি নাই মুক্তি নাই মুক্তি নাই।।


গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
সুরকার: আনোয়ার পারভেজ

Saturday, December 17, 2016

ভেবোনাগো মা, তোমার ছেলেরা D#

D#
ভেবোনাগো মা, তোমার ছেলেরা 
হারিয়ে গিয়েছে পথে।
ওরা আছে মাগো হাজার মনের বিপ্লবী চেতনাতে।।

ওরা গিয়েছিল রাতের আঁধারে সূর্য আনার জন্য,
সারা দেশ জুড়ে রক্তপদ্ম ফোঁটালো যে অনন্য!
দেখেছে সে ফুল হাজার মানুষ, বাংলার পথে পথে।।

ওরা এঁকে গেছে সবুজ মাটিতে সজীব প্রাণের স্বপ্ন,
দলে দলে ফোঁটে, সে ফুল এবার বিলায়ে মধুর গন্ধ!
দুঃখ কোরো না মাগো আমার, চেয়ে দেখো রাঙা প্রাতে।।

মাগো ভাবনা কেন

A#
মাগো ভাবনা কেন
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে
তবু শত্র এলে অশ্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি(২) ।।

আমরা হারবনা,হারবনা
তোমার মাটির একটি কণাও ছাড়বনা(২)
আমরা পাথর দিয়ে দূর্গ ঘাটি গড়তে জানি ।।

আমরা অপমান সইবনা
ভীরুর মত ঘরের কোণে রইবনা(২)
আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝড়তে জানি।।

আমরা পরাজয় মানবনা
দূর্বলতায় বাঁচতে শুধু জানবোনা(২)
আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি।।

ও আমার দেশের মাটি

Cm
ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা ॥

তুমি মিশেছ মোর দেহের সনে,
তুমি মিলেছ মোর প্রাণে মনে,
তোমার ওই শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা ॥

ওগো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে।
তোমার ‘পরে খেলা আমার দুঃখে সুখে।
তুমি অন্ন মুখে তুলে দিলে,
তুমি শীতল জলে জুড়াইলে,
তুমি যে সকল-সহা সকল-বহা মাতার মাতা ॥

 অনেক তোমার খেয়েছি গো (ও মা), অনেক নিয়েছি মা–
তবু জানি নে-যে কী বা তোমায় দিয়েছি মা!
আমার জনম গেল বৃথা কাজে,
আমি কাটানু দিন ঘরের মাঝে–
তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা ॥

জন্ম আমার ধন্য হলো মাগো

D
জন্ম আমার ধন্য হলো মাগো,
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক।।

তোমার কথায় হাসতে পারি,
তোমার কথায় কাঁদতে পারি,
মরতে পারি তোমার বুকে
বুকে যদি রাখো আমায়-
বুকে যদি রাখো মাগো।।

তোমার কথায় কথা বলি পাখীর গানের মত,
তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত,
তুমি আমার, তুমি আমার খেলার পুতুল,
আমার পাশে থাকো মাগো।

তোমার প্রেমে তোমার
গন্ধে পরান ভরে রাখি
এই তো আমার জীবন মরণ
এমনি যেন থাকি
বুকে তোমার, বুকে তোমার ঘুমিয়ে গেলে
জাগিয়ে দিও নাকো আমায়
জাগিয়ে দিও নাকো মাগো।।