Saturday, December 17, 2016

ভেবোনাগো মা, তোমার ছেলেরা D#

D#
ভেবোনাগো মা, তোমার ছেলেরা 
হারিয়ে গিয়েছে পথে।
ওরা আছে মাগো হাজার মনের বিপ্লবী চেতনাতে।।

ওরা গিয়েছিল রাতের আঁধারে সূর্য আনার জন্য,
সারা দেশ জুড়ে রক্তপদ্ম ফোঁটালো যে অনন্য!
দেখেছে সে ফুল হাজার মানুষ, বাংলার পথে পথে।।

ওরা এঁকে গেছে সবুজ মাটিতে সজীব প্রাণের স্বপ্ন,
দলে দলে ফোঁটে, সে ফুল এবার বিলায়ে মধুর গন্ধ!
দুঃখ কোরো না মাগো আমার, চেয়ে দেখো রাঙা প্রাতে।।

মাগো ভাবনা কেন

A#
মাগো ভাবনা কেন
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে
তবু শত্র এলে অশ্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি(২) ।।

আমরা হারবনা,হারবনা
তোমার মাটির একটি কণাও ছাড়বনা(২)
আমরা পাথর দিয়ে দূর্গ ঘাটি গড়তে জানি ।।

আমরা অপমান সইবনা
ভীরুর মত ঘরের কোণে রইবনা(২)
আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝড়তে জানি।।

আমরা পরাজয় মানবনা
দূর্বলতায় বাঁচতে শুধু জানবোনা(২)
আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি।।

ও আমার দেশের মাটি

Cm
ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা ॥

তুমি মিশেছ মোর দেহের সনে,
তুমি মিলেছ মোর প্রাণে মনে,
তোমার ওই শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা ॥

ওগো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে।
তোমার ‘পরে খেলা আমার দুঃখে সুখে।
তুমি অন্ন মুখে তুলে দিলে,
তুমি শীতল জলে জুড়াইলে,
তুমি যে সকল-সহা সকল-বহা মাতার মাতা ॥

 অনেক তোমার খেয়েছি গো (ও মা), অনেক নিয়েছি মা–
তবু জানি নে-যে কী বা তোমায় দিয়েছি মা!
আমার জনম গেল বৃথা কাজে,
আমি কাটানু দিন ঘরের মাঝে–
তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা ॥

জন্ম আমার ধন্য হলো মাগো

D
জন্ম আমার ধন্য হলো মাগো,
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক।।

তোমার কথায় হাসতে পারি,
তোমার কথায় কাঁদতে পারি,
মরতে পারি তোমার বুকে
বুকে যদি রাখো আমায়-
বুকে যদি রাখো মাগো।।

তোমার কথায় কথা বলি পাখীর গানের মত,
তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত,
তুমি আমার, তুমি আমার খেলার পুতুল,
আমার পাশে থাকো মাগো।

তোমার প্রেমে তোমার
গন্ধে পরান ভরে রাখি
এই তো আমার জীবন মরণ
এমনি যেন থাকি
বুকে তোমার, বুকে তোমার ঘুমিয়ে গেলে
জাগিয়ে দিও নাকো আমায়
জাগিয়ে দিও নাকো মাগো।।

এইতে আজ মোরা মিলেছি সব

C
এইতে আজ মোরা মিলেছি সব মোরা একই সাথে গাইবো গান
মোরা লক্ষ প্রান করি একটি পন মোরা একই পথে যাব মুক্ত প্রান।।

এ নগর মুখরিত কম্পিত গ্রাম সকলের মুখে মুখে সংগ্রামী তান
শান্তির ঘর চাই স্বস্তির ধাম যুদ্ধকে ঘৃনা করি ভালবাসি প্রান।।

আয়রে আয় আরো সামনে যাই আর একটু গেলে পাব মুক্তি ঘাট
মোরা শংকা হীন মোরা ক্লান্তি হীন মোরা বিঘœ পায়ে দলি মৃত্যুহীন।।

যুদ্ধের কালো থাবা জীবনের পরে প্রতিদিন অগনিত ফুল ঝরে পড়ে
সভ্যতা ধ্বংসের পায়তারা চলে শান্তির দাবী তাই প্রতি ঘরে ঘরে।।

ঐ তো ঐ দেখা যায় সে ঘর মোরা একই সাথে খুলবো দ্বার
এই বিশ্ব জোড়া শুধু একটি ঘর সেই একই ঘরে যাব বিশ্ব প্রান।।

কথাঃ অনিমেষ আইচ
সুরঃ ফারুক ফয়সাল

আমায় গেঁথে দাওনা মাগো

C
আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা
আমি জনম জনম রাখব ধরে
ভাই হারানোর জ্বালা

আসি বলে আমায় ফেলে
সেই যে গেল ভাই
তিন ভুবনের কোথায় গেলে
ভাইয়ের দেখা পাই
দেবো তারই সমাধিতে আমি
তোমরা হাতের মালা
ভাই হারানোর জ্বালা ।।

তারই শোকে কোকিল ডাকে
ফোটে বনের ফুল
ফুল পাবনের মধুর তিথী
কেঁদে হয় আকুল
আজও তারই স্মরন করে সবাই
সাজাই ফুলের ডালা
ভাই হারানোর জ্বালা ।।

বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ A#

বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ বাংলার খৃষ্টান বাংলার মুসলমান
আমরা সবাই বাঙ্গালী।।

তিতুমীর ঈসাখাঁ সিরাজ সন্তান এই বাংলাদেশের
ক্ষুদিরাম সুর্যসেন নেতাজী সন্তান এই বাংলাদেশের (২)
এই বাংলার কথা বলতে গিয়ে
বিশ্বটাকে কাঁপিয়ে দিল কার সে কণ্ঠস্বর
মুজিবর সে যে মুজিবর, জয়বাংলা বলরে ভাই।।

ছয়টি ছেলে বাংলাভাষার চরনে দিল প্রান
তারা ব’লে গেল ভাষা’ই ধম ভাষা’ই মোদের মান। (২)

মাইকেল বিশ্বকবি নজরুল সন্তান এই বাংলাদেশের
কায়কোবাদ বিবেকানন্দ অরবিন্দু সন্তান এই বাংলাদেশের (২)
এই বাংলার কথা বলতে গিয়ে
বিশ্বটাকে কাঁপিয়ে দিল কার সে কণ্ঠস্বর
মুজিবর সে যে মুজিবর, জয়বাংলা বলরে ভাই।।


কথা: গৌরিপ্রসন্ন মজুমদার, সুরকার: শ্যামল গুপ্ত