Sunday, March 19, 2023

হাজার বছর পরে আবার এসেছি ফিরে

হাজার বছর পরে আবার এসেছি ফিরে 

বাংলার বুকে আছি দাঁড়িয়ে 

এনেছি দুদিক থেকে বুক ভরা ভালবাসা 

আবার দুহাত যেন বাড়িয়ে।। 


দেখছি আকাশ নীল সাদা সাদা মেঘ 

শিউলী গন্ধে দোলা হাওয়ার আবেগ। 

পুরনো দিনের চেনা ঐ বনছায়া পথ 

লুকোচুরি খেলা খেলে হারিয়ে।। 


অনেক জমানো কথা সুরের সোহাগ পেয়ে 

গান হয়ে মন ছুয়ে গেল 

কি যেন একটি সুখে অভিমান ব্যাথা জ্বালা 

আঁখি জলে সব ধুয়ে গেল। 


আবার দেখছি ঐ ভেজা ভেজা চোখ 

এনেছে ক্লান্তিবোনা সোনার আলো 

শুনছি তোমার ডাকে জীবন ডাকছে যেন 

মরণের সীমানাটা ছাড়িয়ে।। 


গীতিকার: শ্যামল গুপ্ত 

সুরকার: অপরেশ লাহিড়ী 

কণ্ঠশিল্পী: আব্দুল জব্বার

Saturday, August 20, 2022

যদি রাত পোহালে শোনা যেত

 যদি রাত পোহালে শোনা যেত,
বঙ্গবন্ধু মরে নাই।
যদি রাজপথে আবার মিছিল হতো,
বঙ্গবন্ধুর মুক্তি চাই।
তবে বিশ্ব পেত এক মহান নেতা,
আমরা পেতাম ফিরে জাতির পিতা।

যে মানুষ ভীরু কাপুরুষের মতো,
করেনি কো কখনো মাথা নত।
এনেছিল হায়েনার ছোবল থেকে
আমাদের প্রিয় স্বাধীনতা।
কে আছে বাঙ্গালি তার সমতুল্য,
ইতিহাস একদিন দেবে তার মুল্য।


সত্যকে মিথ্যার আড়াল করে,
যায় কি রাখা কখনো তা।
যদি রাত পোহালে শোনা যেত,
বঙ্গবন্ধু মরে নাই।
যদি রাজপথে আবার মিছিল হতো,
বঙ্গবন্ধুর মুক্তি চাই।
তবে বিশ্ব পেত এক মহান নেতা,
আমরা পেতাম ফিরে জাতির পিতা।

Wednesday, August 17, 2022

কারার ঐ লৌহকপাট F#

কারার ঐ লৌহকপাট
ভেঙে ফেল কর রে লোপাট
রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী
ওরে ও তরুণ ঈশান
বাজা তোর প্রলয় বিষাণ
ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি।।
 
গাজনের বাজনা বাজা
কে মালিক, কে সে রাজা
কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে?
হা হা হা পায় যে হাসি, ভগবান পরবে ফাঁসি
সর্বনাশী শিখায় এ হীন তথ্য কে রে।।
 
ওরে ও পাগলা ভোলা
দে রে দে প্রলয় দোলা
গারদগুলা জোরসে ধরে হেচ্কা টানে
মার হাঁক হায়দারী হাঁক, কাঁধে নে দুন্দুভি ঢাক
ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে।।
 
নাচে ওই কালবোশেখী
কাটাবি কাল বসে কি
দেরে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি
লাথি মার ভাঙরে তালা
যত সব বন্দী শালায় আগুন-জ্বালা, আগুন-জ্বালা
ফেল উপাড়ি।।
x

Wednesday, March 17, 2021

মুজিব মানে আর কিছু না মুজিব মানে মুক্তি

মুজিব মানে আর কিছু না মুজিব মানে মুক্তি;
পিতার সাথে সন্তানের ঐ নালেখা প্রেম চুক্তি।।

মুজিব মানে আর কিছু না মুজিব মানে শক্তি;
গর্বিত শির বীর-বাঙালির চিরকালের ভক্তি।
মুজিব মানে আর কিছু না এক-যমুনা রক্ত;
মুজিব মানে সমাজতন্ত্র আমি মুজিব ভক্ত।।
 
মুজিব মানে মজুর কৃষান শোষিতের গণতন্ত্র
সাম্যবাদের সর্বহারার মুক্তির মহামন্ত্র
মুজির মানে স্বাধীনতার বজ্রকন্ঠ মুক্তির
জয়বাংলা জয় মুজিব জয় শোষিতের মুক্তি।।
 
কথাঃ নির্মলেন্দু গুণ
সুরঃ লিয়াকত আলী লাকী

তুমি বাংলার ধ্রুবতারা তুমি হৃদয়ের বাতিঘর

A#
তুমি বাংলার ধ্রুবতারা তুমি হৃদয়ের বাতিঘর
আকাশে বাতোসে বজ্রকন্ঠ তোমার কন্ঠস্বর
তোমার স্বপ্নে পথচলি আজো চেতনায় মহিয়ান
মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রান।।
 
বাংলা মায়ের রক্ত পলাশ হৃদয় পদ্ম তুমি
তোমার নামে গর্বিত জাতি আমার জন্মভুমি
তোমার স্বপ্নে পথচলি আজো চেতনায় মহিয়ান
মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রান।।
 
পদ্মা মেঘনা মধুমতি জলে স্মৃতির নাও ভাসে
তোমার মহিমা দিগন্তে দেখি মুক্তির নিঃশ্বাসে।।
তোমার স্বপ্নে পথচলি আজো চেতনায় মহিয়ান
মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রান।।


কথা - কবি কামাল চৌধুরী Poet Kamal Chowdhury 
সুর ও সঙ্গীত - নকীব খান Naquib Khan 
সঙ্গীত আয়োজন - পুলক সরকার Pulak Sarkar 
শব্দ কৌশলী - সৈয়দ আমজাদ হোসেন বাপ্পি Syed Amzad Hossain Bappi
 

যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান

যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান
ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।।


দিকে দিকে আজ অশ্রু গঙ্গা রক্ত গঙ্গা বহমান
নাই নাই ভয় হবে হবে জয় জয় মুজিবুর রহমান ॥

মা আমার সাধ না মিটিল

D#
মা আমার সাধ না মিটিল আশা না পুরিল
সকলি ফুরায়ে যায় মা
জনমের শোধ ডাকি গো মা তোরে
কোলে তুলে নিতে আয় মা
সকলি ফুরায়ে যায় মা।।

পৃথিবীর কেউ ভাল তো বাসে না
এ পৃথিবী ভালবাসিতে জানে না
যেথা আছে শুধু ভালবাসাবাসি
সেথা যেতে প্রাণ চায় মা
সকলি ফুরায়ে যায় মা।।
 
বড় দাগা পেয়ে বাসনা ত্যাজেছি
বড় জ্বালা সয়ে কামনা ভুলেছি
বড় দাগা পেয়ে বাসনা ত্যাজেছি
বড় জ্বালা সয়ে কামনা ভুলেছি
অনেক কেঁদেছি কাঁদিতে পারিনা
বুক ফেটে ভেঙে যায় মা।।
x