Wednesday, March 17, 2021

যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান

যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান
ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।।


দিকে দিকে আজ অশ্রু গঙ্গা রক্ত গঙ্গা বহমান
নাই নাই ভয় হবে হবে জয় জয় মুজিবুর রহমান ॥

মা আমার সাধ না মিটিল

D#
মা আমার সাধ না মিটিল আশা না পুরিল
সকলি ফুরায়ে যায় মা
জনমের শোধ ডাকি গো মা তোরে
কোলে তুলে নিতে আয় মা
সকলি ফুরায়ে যায় মা।।

পৃথিবীর কেউ ভাল তো বাসে না
এ পৃথিবী ভালবাসিতে জানে না
যেথা আছে শুধু ভালবাসাবাসি
সেথা যেতে প্রাণ চায় মা
সকলি ফুরায়ে যায় মা।।
 
বড় দাগা পেয়ে বাসনা ত্যাজেছি
বড় জ্বালা সয়ে কামনা ভুলেছি
বড় দাগা পেয়ে বাসনা ত্যাজেছি
বড় জ্বালা সয়ে কামনা ভুলেছি
অনেক কেঁদেছি কাঁদিতে পারিনা
বুক ফেটে ভেঙে যায় মা।।
x

Thursday, July 25, 2019

পূর্ব দিগন্তে সূর্য উঠেছে C#

পূর্ব দিগন্তে সূর্য উঠেছে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল
জোয়ার এসেছে জন-সমুদ্রে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।।
বাঁধন ছেঁড়ার হয়েছে কাল,
হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল।।
জোয়ার এসেছে জন-সমুদ্রে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।

শোষণের দিন শেষ হয়ে আসে
অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে।।
রক্তে আগুন প্রতিরোধ গড়ে
রক্তে আগুন প্রতিরোধ গড়ে
নয়া বাংলার নয়া সকাল,
নয়া সকাল, নয়া সকাল।

আর দেরি নয় উড়াও নিশান
রক্তে বাজুক প্রলয় বিষাণ।।
বিদ্যুৎ গতি হউক অভিযান
ছিঁড়ে ফেলো সব শত্রু জাল,
শত্রু জাল, শত্রু জাল।।

Monday, April 8, 2019

ছোটদের বড়দের সকলের Gm

Gm
ছোটদের বড়দের সকলের
গরিবের নিঃস্বের ফকিরের
আমার এ দেশ সব মানুষের, সব মানুষের।
চাষাদের, মুটেদের, মজুরের
গরিবের নিঃস্বের ফকিরের
আমার এ দেশ সব মানুষের, সব মানুষের।।

নেই ভেদাভেদ হেথা চাষা আর চামারে,
নেই ভেদাভেদ হেথা কুলি আর কামারে
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান
দেশ মাতা এক সকলের।।

লাঙলের সাথে আজ চাকা ঘোরে এক তালে
এক হয়ে মিশে গেছি আমারা সে যে কোন কালে
মন্দির, মসজিদ, গীর্জার আবাহনে
বাণী শুনি একই সুরের।।

Wednesday, March 28, 2018

আবার আসিব ফিরে

আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে-এই বাংলায়
হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে 

হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল-ছায়ায়; 

হয়তো বা হাঁস হব- কিশোরীর-ঘুঙুর রহিবে লাল পায়,
সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে;
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালবেসে
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংরার এ সবুজ করুণ ডাঙায়;

হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে।
হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমূলের ডালে।
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে।
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে
ডিঙ্গা বায়; রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে
দেখিবে ধবল বক; আমারেই পাবে তুমি ইহাদের ভীড়ে।

Saturday, March 24, 2018

দাম দিয়ে কিনেছি বাংলা Cm

Cm
  (আমি) দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয়
আমি দাম দিছি প্রাণ লক্ষকোটি জানা আছে জগৎময়।।
১৭৫৭ সনে ভাইবা দেখেন পড়বে মনে,
দাম দিছি পলাশীর মাঠে ইতিহাস তাঁর সাক্ষী রয়।।
সেইবারে জানিল বিশ্ব আমরা কত ধনী রে
দান করিতে লক্ষ জীবন তুচ্ছ বলে গণি রে,
১৮৫৭ সালে দাম দিছি ফের জানে মালে
পিছন ফিরে চাইলে পরে ১০০ বছর কথা কয়।।
বৃটিশ গেল সঁইপা গেল জল্লাদেরই হাতে রে
তারা মোদের খুন কইরাছে নানান অজুহাতে রে,
লক্ষ তরুণ হাসি হাসি খাইছে গুলি পরছে ফাঁসি
তবু না দুঃখিনী বাংলা তোমার আমার কারো হয়।।
বাহান্নতে মুখের ভাষা কিনছি বুকের খুনে রে
বরকতেরা রক্ত দিছে বিশ্ব অবাক শুনে রে,
দিছি রক্ত জন্মাবধি সাগর-সাগর নদী-নদী
রক্তে বাংলা লাল কইরাছি, এই কথা তো মিথ্যা নয়।।
দাম দিয়াছি ৭১এ পঁচিশে মার্চ রাতে রে
সর্বহারা করছে আমায় পশ্চিমা ডাকাতে রে,
বাপের সামনে বলুক তো ঝুট, মেয়ের ইজ্জত হয় নি কি লুট?
আজো বাংলার আকাশ বাতাস তারই শোকে উদাস হয়।।
দাম দিয়াছি মায়ের অশ্রু, বোনের সম্ভ্রম রে
বলতে কি কেউ পারো তোমরা, সে দাম কারো কম রে?
কত কূলের কূলাঙ্গনা নাম নিয়াছে বীরাঙ্গনা
দুঃখে বাংলার পদ্মা-মেঘনা-যমুনা যে উজান বয়।।
দাম দিয়াছি বুদ্ধিজীবী নামি দামি লোক কত!
এ জন্মে কি ফুরাবে ভাই আমার বুকের সেই ক্ষত?
১৯৭১ সালে ষোলই ডিসেম্বর সকালে
অবশেষে দুঃখিনী এই বাংলা মা যে আমার হয়।।

কথা, সুর ও শিল্পী:আঃ লতিফ

Thursday, March 8, 2018

বলোতো বাংলাদেশের জাতির পিতা কে?

D#
বলোতো বাংলাদেশের জাতির পিতা কে?
শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব,
বলোতো বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা কে?
শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব,
বলোতো স্বাধীনতার ঘোষক ছিলেন কে?
শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব,
বলোতো মুক্তিযুদ্ধের মহা নায়ক কে?
শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব,।।

গোপাল গঞ্জের টুঙ্গি পাড়ায় ১৯২০ সালে
১৭ই মার্চ জন্ম নিলো একটি সোনার ছেলে
মাতা সায়েরা বেগম পিতা লুৎফুর রহমান
চার কন্য দুই পুত্রের মধ্যে দ্বিতীয় সন্তান
বলোতো টুঙ্গিপাড়ার সেই ছেলেটি কে?।।

বাহান্নোতে শুরু হলো ভাষা আন্দোলন
সেই ছেলেটির ছিলো তাতে পুর্ন সমর্থন
চুয়ান্নোতে যুক্ত ফ্রন্টের নির্বাচন হয়
নির্বাচলে মুসলিম লীগের ঘটে পরাজয়
বলোতো হক ভাষানীর পক্ষে ছিলো কে?।।

আটান্নোতে গদি দখল করলো আইয়ুব খান
স্বৈরতন্ত্রের যাতাকলে পড়লো পাকিস্তান
ছেষট্টিতে ছয়দফা করিলো প্রচার
বাঙ্গালীদের প্রানের দাবি বাঁচার অধিকার
বলোতো বারে বারে জেলখাটিলো কে?।।

১১ দফার আন্দোলন উনষত্তরে
সেই আন্দোলন ছড়িয়ে গেল সাড়াদেশ জুড়ে
৭০ সালে দেশে হলো আবার নির্বাচন
নৌকা মার্কায় ভোট দিলো দেশের জনগন
বলোতো নির্বাচনে জিতেছিলো কে?।।

শিল্পী: রথীন্দ্রনাথ রায়।